চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর — বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2026 (BPSSC Sub Inspector Recruitment 2026)-এর অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2026 নোটিফিকেশন PDF (Bihar Police Sub Inspector Recruitment 2026 Notification PDF) অনুযায়ী, স্বরাষ্ট্র দপ্তরের অধীনে বিশেষ শাখায় পুলিশ সাব-ইন্সপেক্টর (General Closed Cadre) পদে নিয়োগ করা হবে। মোট 150টি শূন্যপদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইন আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করুন।
🚀 এক নজরে পুরো তথ্য
BPSSC Sub Inspector Recruitment 2026: Overview
নিচে এই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যের একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলো, যা আপনাকে এক নজরে পুরো বিষয়টি বুঝতে সাহায্য করবে:
| Feature | Details |
| Organization | বিহার পুলিশ সাবঅর্ডিনেট সার্ভিসেস কমিশন (BPSSC) |
| Post Name | পুলিশ সাব-ইন্সপেক্টর (General Closed Cadre) |
| Total Vacancies | 150টি পদ |
| Application Mode | অনলাইন (Online) |
| Official Website | bpssc.bihar.gov.in |
Important Dates for BPSSC Sub Inspector Recruitment 2026
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| Notification প্রকাশ | 03 July 2026 |
| Online আবেদন শুরু | 09 July 2026 |
| আবেদন শেষ | 09 August 2026 |
| ফি জমা দেওয়ার শেষ তারিখ | 09 August 2026 |
| Admit Card | পরে জানানো হবে |
| Exam Date | ঘোষণা করা হয়নি |
Bihar Police Sub Inspector Recruitment 2026 Vacancy 2026 (Category-Wise)
মোট 150টি শূন্যপদের বিন্যাস বিভিন্ন ক্যাটাগরি এবং মহিলাদের জন্য সংরক্ষিত আসন অনুযায়ী নিচে টেবিলে দেওয়া হলো:
| Category | Total Vacancy | Women Reservation (35%) |
| আনরিজার্ভড (General) | 60 | 21 |
| EWS (অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণী) | 15 | 05 |
| EBC (অত্যন্ত অনগ্রসর শ্রেণী) | 27 | 09 |
| SC (তফসিলি জাতি) | 24 | 08 |
| BC (অনগ্রসর শ্রেণী) | 18 | 06 |
| অনগ্রসর শ্রেণীর মহিলা (BC-W) | 04 | – |
| ST (तपसিলি উপজাতি) | 02 | – |
| মোট শূন্যপদ | 150 | 49 |
আরও দেখুন – আলিয়া ইউনিভার্সিটিতে সিক্যুরিটি সুপারভাইসর ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ।
Eligibility Criteria for BPSSC Sub Inspector Recruitment 2026
এই পদের জন্য আবেদন করার আগে প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং শারীরিক মাপকাঠি পূরণ করতে হবে।
Age Limit (As of 01.08.2025)
বয়সসীমা গণনা করা হবে 1 আগস্ট 2025 তারিখের ভিত্তিতে।
- General (পুরুষ): ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 37 বছর।
- General (মহিলা) / BC / EBC (পুরুষ ও মহিলা): ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 40 বছর।
- SC / ST (পুরুষ ও মহিলা): ন্যূনতম 20 বছর এবং সর্বোচ্চ 42 বছর।
- *নোট: বিহার সরকারের নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থী এবং সরকারি কর্মচারীদের বয়সের ক্ষেত্রে বিশেষ ছাড় দেওয়া হবে। *
বিহার ছাড়া অন্য যেকোনো রাজ্যের প্রার্থীরাও এই পদের জন্য আবেদন করতে পারবেন। তবে অন্য রাজ্যের প্রার্থীরা সংরক্ষণ এর সুবিধা পাবেন না। বিহারের বাইরের অন্যান্য রাজ্যের সমস্ত সংরক্ষিত শ্রেণীর (OBC, SC, ST, EWS) প্রার্থীদের জেনারেল (General/Unreserved) ক্যাটাগরি হিসেবে গণ্য করা হবে।
Educational Qualification
- আবেদনকারীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে স্নাতক (Graduation) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে (01.08.2025 তারিখের মধ্যে)।
BPSSC 2026 Physical Standards (শারীরিক মাপকাঠি)
- উচ্চতা (পুরুষ): General/BC প্রার্থীদের জন্য ন্যূনতম 165 সেমি এবং EBC/SC/ST প্রার্থীদের জন্য ন্যূনতম 160 সেমি।
- উচ্চতা (মহিলা): সমস্ত শ্রেণীর মহিলাদের জন্য ন্যূনতম 155 সেমি।
- বুক (শুধু পুরুষদের জন্য): General/BC/EBC-র জন্য না ফুলিয়ে 81 সেমি ও ফুলিয়ে 86 সেমি। SC/ST-র জন্য না ফুলিয়ে 79 সেমি ও ফুলিয়ে 84 সেমি।
- ওজন (মহিলা): সমস্ত শ্রেণীর মহিলা প্রার্থীদের ন্যূনতম ওজন হতে হবে 48 কেজি।
Application Fee
আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে। সকল শ্রেণীর প্রার্থীদের জন্য ফি কাঠামো নিচে দেওয়া হলো:
- সকল শ্রেণীর পুরুষ ও মহিলা প্রার্থী: ₹100/-
- পেমেন্ট মোড: নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড বা UPI-এর মাধ্যমে অনলাইনে ফি জমা দেওয়া যাবে।
BPSSC 2026 Selection Process & Exam Pattern
বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের তিনটি প্রধান ধাপের মধ্য দিয়ে যেতে হবে:
- প্রিলিমিনারি পরীক্ষা (Prelims): 200 নম্বরের অবজেক্টিভ টাইপ পরীক্ষা হবে (100টি প্রশ্ন, সময় 2 ঘণ্টা)। এতে ইংরেজি, সাধারণ জ্ঞান, হিন্দি, রিজনিং ও কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। প্রতিটি ভুলের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে মূল পরীক্ষায় বসার জন্য ন্যূনতম 30% নম্বর পেতেই হবে।
- মূল লিখিত পরীক্ষা (Mains): এটি দুটি পত্রে বিভক্ত। প্রথম পত্রটি 200 নম্বরের অবজেক্টিভ (200টি প্রশ্ন, সময় 3 ঘণ্টা, নেগেটিভ মার্কিং 0.25)। দ্বিতীয় পত্রটি 50 নম্বরের ডেসক্রিপটিভ বা বিষয়ভিত্তিক পরীক্ষা (সময় 1 ঘণ্টা), যেখানে প্রবন্ধ ও অনুবাদ থাকবে।
- শারীরিক দক্ষতা পরীক্ষা (PET/PST): লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের শারীরিক মাপকাঠি ও দক্ষতার পরীক্ষা নেওয়া হবে।
How to Apply Online for Bihar Police Sub Inspector Recruitment 2026
অনলাইনে সঠিকভাবে আবেদন করার জন্য নিচের সহজ পদ্ধতিগুলি অনুসরণ করুন:
- প্রথমে BPSSC-এর অফিশিয়াল ওয়েবসাইটে যান: bpssc.bihar.gov.in।
- হোমপেজে থাকা “Bihar Police” ট্যাবে ক্লিক করুন।
- এবার “Advt. No. 09/2026 Apply Online” লিঙ্কে ক্লিক করুন।
- প্রথম ভাগে আপনার নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি ও অন্যান্য তথ্য দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন এবং আবেদন ফি জমা দিন।
- রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে দ্বিতীয় ভাগের ফর্মটি পূরণ করুন।
- নির্দিষ্ট সাইজে (15-25 KB) আপনার রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড) এবং হিন্দি ও ইংরেজিতে স্বাক্ষর আপলোড করুন।
- ফর্মটি ভালো করে চেক করে সাবমিট করুন এবং ভবিষ্যতের জন্য কনফার্মেশন পেজটি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিন।
Required Documents
- Graduation Certificate
- Aadhaar Card
- Mobile Number
- Email ID
- Passport Size Photo
- Signature
- Category Certificate (যদি প্রযোজ্য হয়)
- Domicile Certificate
Important Links
- Official Notification PDF: এখানে ক্লিক করুন
- Apply Online Link (Online Form (From 09.07.2026): এখানে ক্লিক করুন
- Official Website: এখানে ক্লিক করুন
Bihar Police Sub Inspector Recruitment 2026 Notification PDF
Bihar Police Sub Inspector Recruitment 2026 Notification PDF অনুযায়ী এই নিয়োগে মোট ১৫০টি শূন্যপদ রয়েছে। Graduate পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন শুরু হবে ০৯ জুলাই ২০২৬ থেকে এবং শেষ হবে ০৯ আগস্ট ২০২৬। বর্তমানে পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়নি।
BPSSC Sub Inspector Recruitment 2026 (FAQ)
১. বিহার পুলিশ সাব-ইন্সপেক্টর রিক্রুটমেন্ট 2026-এর মোট শূন্যপদ কত?
এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিশেষ শাখায় পুলিশ সাব-ইন্সপেক্টর পদে মোট 150টি শূন্যপদে নিয়োগ করা হবে।
২. আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন?
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (Graduation) বা সমমানের ডিগ্রি পাস হতে হবে।
৩. অনলাইন আবেদন করার শেষ তারিখ কবে?
অনলাইনে আবেদন করার প্রক্রিয়া 9 জুলাই 2026 থেকে শুরু হচ্ছে এবং আবেদন করার শেষ তারিখ হলো 9 আগস্ট 2026।









