Join WhatsApp

Join Now

Follow On Facebook

Follow

NAeL Recruitment 2026: অপারেটর পদে নিয়োগ, যোগ্যতা, পরীক্ষার তারিখ সহ সম্পূর্ণ তথ্য

By Admin

Published on:

NAeL Recruitment 2026 – Naini Aerospace Limited Job Apply Online

সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া প্রার্থীদের জন্য বড় সুখবর। Naini Aerospace Limited (NAeL) বিভিন্ন Non-Executive পদে মোট ২৮টি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে (NAeL Recruitment 2026)। যোগ্য প্রার্থীরা ২৭ জুন ২০২৬ থেকে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড (HAL)-এর সম্পূর্ণ মালিকানাধীন সাবসিডিয়ারি সংস্থা হল নাইনি অ্যারোস্পেস লিমিটেড (NAeL)।

NAeL Recruitment 2026: একনজরে

বিষয়বিবরণ
সংস্থার নামNaini Aerospace Limited (NAeL)
বিজ্ঞাপন নম্বরNAeL/Rectt./26/02
পদের নামOperator SS, Junior Assistant (IMM, HR, Fin., IT)
মোট পদসংখ্যা২৮টি
আবেদনের মাধ্যমঅনলাইন
অফিশিয়াল ওয়েবসাইটhttps://www.nael.co.in

NAeL Recruitment 2026: গুরুত্বপূর্ণ তারিখসমূহ

ইভেন্টতারিখ
বিজ্ঞপ্তি প্রকাশের তারিখজুন ২০২৬
অনলাইন আবেদন শুরু২৭ জুন ২০২৬ (সকাল ৯:০০ AM)
আবেদনের শেষ তারিখ১৭ জুলাই ২০২৬ (রাত ১১:৫৯ PM)
অ্যাডমিট কার্ড ডাউনলোড৩১ জুলাই ২০২৬ থেকে
লিখিত পরীক্ষার তারিখ২৩ আগস্ট ২০২৬
ফলাফল প্রকাশ২৭ আগস্ট ২০২৬

NAeL Recruitment 2026: পদ ও শূন্যপদ বিবরণ

পদের নামSCSTOBCEWSURমোট
Operator SS (Electronics Mechanic)০২০০০২০০০৪০৮
Operator SS (Fitter)০১০০০২০১০১০৫
Operator SS (Electrician)০১০০০১০২০২০৬
Junior Astt. (IMM)০০০০০০০০০৩০৩
Junior Astt. (HR)০১০০০১০০০০০২
Junior Astt. (Finance)০০০০০০০০০২০২
Junior Astt. (IT)০০০০০১০০০১০২
মোট২৮

আরও পড়ুন – ইন্ডিয়ান রেলে 6,565টি পদে টেকনিশিয়ান, যোগ্যতা, পরীক্ষার তারিখ ও সম্পূর্ণ তথ্য ।

Eligibility Criteria for NAeL Recruitment 2026

আবেদন করার পূর্বে প্রার্থীদের অবশ্যই যোগ্যতা এবং বয়সের মাপকাঠিগুলো মিলিয়ে নেওয়া উচিত। অন্যথায় স্ক্রিনিংয়ের সময় আবেদনপত্র বাতিল হয়ে যেতে পারে

Age Limit (31 মে 2026 অনুযায়ী)

  • সর্বোচ্চ বয়স (UR/EWS): 28 বছর
  • SC/ST: 5 বছর ছাড়
  • OBC (NCL): 3 বছর ছাড়
  • PwBD: অতিরিক্ত 10 বছর পর্যন্ত বয়স ছাড়
  • Ex-Serviceman ও অন্যান্য সংরক্ষিত শ্রেণির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় প্রযোজ্য।

Educational Qualification

  • Operator SS (Electronics Mechanic / Fitter / Electrician): ১০ম শ্রেণী পাস করার পর সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের রেগুলার বা ফুল-টাইম ITI (NTC) সার্টিফিকেট থাকতে হবে।
  • Junior Asst. (IMM): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুল-টাইম B.Com অথবা B.Sc ডিগ্রি এবং কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট থাকতে হবে (অথবা ফুল-টাইম BCA ডিগ্রি)।
  • Junior Asst. (HR): ফুল-টাইম BA, B.Sc, BBA অথবা BSW ডিগ্রি এবং টাইপিং, স্টেনোগ্রাফি বা কম্পিউটারে ন্যূনতম ৬ মাসের সার্টিফিকেট থাকতে হবে।
  • Junior Asst. (Fin.): ফুল-টাইম B.Com বা BBA ডিগ্রি এবং সাথে ন্যূনতম ৬ মাসের কম্পিউটার প্রফিসিয়েন্সি সার্টিফিকেট প্রয়োজন।
  • Junior Asst. (IT): স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফুল-টাইম BCA অথবা B.Sc (Computer Science/IT) ডিগ্রি থাকতে হবে।

বিশেষ দ্রষ্টব্য: দূরশিক্ষামূলক (Distance), পার্ট-টাইম বা ই-লার্নিংয়ের মাধ্যমে প্রাপ্ত ডিগ্রিধারীরা এই পদের জন্য যোগ্য নন। সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত অগ্রাধিকার পাওয়া যাবে

NAeL Recruitment 2026 Salary

নির্বাচিত প্রার্থীদের আকর্ষণীয় বেতন ও বিভিন্ন ভাতা দেওয়া হবে।

পদআনুমানিক বার্ষিক CTC
Operator SS₹4.56 লক্ষ
Junior Assistant₹4.96 লক্ষ

এর পাশাপাশি DA, HRA, EPF, Medical Allowance, Earned Leave, Casual Leave, Uniform Allowance, Meal Allowance, Conveyance Allowance এবং Gratuity-সহ বিভিন্ন সুবিধা দেওয়া হবে।

আবেদন ফি

বিভাগফি
UR / OBC / EWS₹২০০/- (+ ব্যাংক চার্জ)
SC / ST / PwBDকোন ফি লাগবে না
NAeL/HAL-এর প্রাক্তন অ্যাপ্রেন্টিসকোন ফি লাগবে না
Employment Exchange / Sainik Board স্পনসর্ডকোন ফি লাগবে না
পেমেন্টের মাধ্যমঅনলাইন (ফেরতযোগ্য নয়)

NAeL Recruitment 2026 Selection Process

NAeL Recruitment 2026-এ প্রার্থীদের নির্বাচন সম্পূর্ণ মেধার ভিত্তিতে করা হবে। লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ওপরই চূড়ান্ত মেধাতালিকা তৈরি হবে।

নির্বাচন প্রক্রিয়ার ধাপ

  1. Online Application Screening
  2. Written Examination
  3. Document Verification
  4. Pre-Employment Medical Examination
  5. Final Merit List ও Joining

লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। এরপর মেডিক্যাল পরীক্ষায় যোগ্য হলে চূড়ান্ত নিয়োগপত্র প্রদান করা হবে।

NAeL Recruitment 2026 Exam Pattern

লিখিত পরীক্ষার সময় হবে ২ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষাটি সম্পূর্ণ Multiple Choice Questions (MCQ) ভিত্তিক হবে এবং Negative Marking থাকবে না

অংশবিষয়প্রশ্ন
Part-IGeneral Awareness20
Part-IIEnglish & Reasoning40
Part-IIIConcerned Discipline/Trade100
মোটMCQ160

প্রতিটি প্রশ্নের মান: ১ নম্বর

যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় নম্বর

  • UR/OBC/EWS: ন্যূনতম ৫০%
  • SC/ST/PwBD: ১০% নম্বরের ছাড় দেওয়া হয়েছে।

কীভাবে অনলাইনে আবেদন করবেন NAeL Recruitment 2026-এ

  1. অফিশিয়াল ওয়েবসাইটে যান: https://www.nael.co.in
  2. “Recruitment / Career” বিভাগে ক্লিক করুন।
  3. “NAeL Recruitment 2026 Apply Online” লিঙ্কটি বেছে নিন।
  4. Registration ফর্ম পূরণ করুন — নাম, জন্মতারিখ, যোগাযোগের তথ্য দিন।
  5. ফটো ও সিগনেচার নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করুন।
  6. প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বাসস্থানের সার্টিফিকেট আপলোড করুন।
  7. অনলাইনে আবেদন ফি পরিশোধ করুন (প্রযোজ্য হলে)।
  8. ফর্ম সাবমিট করুন এবং Acknowledgement/Registration Number সহ প্রিন্টআউট রাখুন।

⚠️ একজন প্রার্থী কেবলমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন। একবার সাবমিট করার পর আবেদন পরিবর্তন করা যাবে না।

গুরুত্বপূর্ণ নথিপত্র

NAeL Recruitment 2026-এ আবেদন করার আগে নিচের নথিগুলি প্রস্তুত রাখুন—

  • মাধ্যমিকের Admit বা Birth Certificate
  • ITI / Graduation Marksheet ও Certificate
  • Caste Certificate (যদি প্রযোজ্য হয়)
  • EWS Certificate (যদি প্রযোজ্য হয়)
  • PwBD Certificate (যদি প্রযোজ্য হয়)
  • অভিজ্ঞতার সার্টিফিকেট (যদি থাকে)
  • সাম্প্রতিক পাসপোর্ট সাইজ ছবি
  • স্বাক্ষরের স্ক্যান কপি
  • বৈধ মোবাইল নম্বর ও Email ID

গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ

NOTE: এটি সম্পূর্ণ ৪ বছরের ফিক্সড টার্ম বা চুক্তিভিত্তিক চাকরি, যা কোম্পানির প্রয়োজন অনুযায়ী নির্ধারিত মেয়াদের পর স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে যাবে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন (FAQ)

প্রশ্ন ১: NAeL Recruitment 2026-এ মোট কতটি পদ রয়েছে?

উত্তর: মোট ২৮টি পদ রয়েছে — Operator SS (১৯টি) এবং Junior Assistant (৯টি)।

প্রশ্ন ২: আবেদনের শেষ তারিখ কবে?

উত্তর: আবেদনের শেষ তারিখ ১৭ জুলাই ২০২৬ (রাত ১১:৫৯ PM)।

প্রশ্ন ৩: লিখিত পরীক্ষা কোথায় হবে?

উত্তর: লিখিত পরীক্ষা Prayagraj-এ অনুষ্ঠিত হবে।

প্রশ্ন ৪: Distance Education বা Part-Time কোর্সধারীরা কি আবেদন করতে পারবেন?

উত্তর: না। শুধুমাত্র Regular/Full-time কোর্সধারীরাই আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৫: এটি কি স্থায়ী চাকরি?

উত্তর: না, এটি ৪ বছরের Fixed Term Employment (FTE)

প্রশ্ন ৬ : একজন প্রার্থী কি একাধিক পদে আবেদন করতে পারবেন?

উত্তর: না, একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।

প্রশ্ন ৭: NAeL কোন প্রতিষ্ঠানের অধীনে?

উত্তর: NAeL হলো Hindustan Aeronautics Limited (HAL)-এর সম্পূর্ণ মালিকানাধীন সহযোগী প্রতিষ্ঠান, যা ২০১৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে।

Leave a Comment